সন্ধ্যার মধ্যে কয়েক জেলায় দমকা ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে কয়েক জেলায় দমকা ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

ডেস্ক রিপোর্ট:
ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: আবহাওয়া অধিদপ্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *