সাংবাদিকদের মানোন্নয়নে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির উদ্যোগ

সাংবাদিকদের মানোন্নয়নে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরির উদ্যোগ

সাংবাদিকতার মান উন্নয়ন এবং ভুয়া সাংবাদিকতা নিয়ন্ত্রণে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও একটি কেন্দ্রীয় অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশ প্রেস কাউন্সিল এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। এর মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের পরিচয় নিশ্চিত করা এবং পেশার মান উন্নত করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রবাহ দ্রুত বাড়লেও এর সঙ্গে ভুয়া সংবাদ ও অপপ্রচারের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে সাংবাদিকদের এআই, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্যনীতিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এসব কর্মশালা চলমান রয়েছে।

এছাড়া ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার এবং ভুয়া খবর প্রতিরোধে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, সাংবাদিকদের কল্যাণে আর্থিক সহায়তা, বৃত্তি এবং বিভিন্ন সুবিধা প্রদান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *