সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু করল ইরান: ‘জানফিদা’ ক্যাম্পেইনের আওতায় ১ হাজার ব্যাটালিয়ন গড়ার লক্ষ্য

সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ শুরু করল ইরান: ‘জানফিদা’ ক্যাম্পেইনের আওতায় ১ হাজার ব্যাটালিয়ন গড়ার লক্ষ্য

ওয়ান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। রোববার (৪ অক্টোবর) ইরানি বার্তাসংস্থা ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ‘জানফিদা’ (আত্মোৎসর্গ) ক্যাম্পেইনের আওতায় রাজধানী তেহরানের তিনটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে সাধারণ মানুষদের প্রাথমিক ও পর্যায়ক্রমে উন্নত সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইরানের সেনাবাহিনীর প্রশিক্ষণ বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আরিয়ান-নাজাদ জানান, সেনাবাহিনীর চারটি ইউনিট এই কার্যক্রম পরিচালনা করছে এবং সংকটকালে সহায়তার জন্য দেশজুড়ে অন্তত এক হাজার জানফিদা ব্যাটালিয়ন গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে তাদের। ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ও আধাসামরিক বাহিনী বাসিজের সম্পৃক্ততায় পরিচালিত এই কার্যক্রমে অস্ত্র চালনা, উদ্ধার অভিযান, নজরদারি ও স্থানীয় নিরাপত্তার প্রশিক্ষণ দেওয়া হলেও দেশের ভেতরেই এর অংশগ্রহণকারী ও ভবিষ্যৎ সহায়ক সামরিক কাঠামো নিয়ে নানা মহলে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *