‘সামরিক পথে নয়, আলোচনাতেই সমাধান’— ইরানের পররাষ্ট্রমন্ত্রী

‘সামরিক পথে নয়, আলোচনাতেই সমাধান’— ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
বর্তমান রাজনৈতিক সংকটের কোনো স্থায়ী সমাধান সামরিক উপায়ে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। হরমুজ প্রণালিকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি এই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার (৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ চলমান থাকলেও বাইরের প্ররোচনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট পক্ষগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সতর্কবার্তা সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রেও প্রযোজ্য বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলো পরিস্থিতি সমাধানের বদলে জটিলতা বাড়াচ্ছে। তাঁর ভাষায়, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সহায়ক নয় বরং নতুন অচলাবস্থা তৈরি করতে পারে।

উল্লেখ্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি অভিযান শুরু করেছে। তবে এই উদ্যোগকে ইরান যুদ্ধবিরতির পরিপন্থী বলে আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান এই উত্তেজনা দ্রুত নিরসন না হলে তা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *