সিগারেটে বাড়তি ৮০ পয়সা নিচ্ছেন দোকানিরা, ৫ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির দাবি এমপি আমির হামজার

সিগারেটে বাড়তি ৮০ পয়সা নিচ্ছেন দোকানিরা, ৫ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতির দাবি এমপি আমির হামজার

ওয়ান নিউজ ডেস্ক: বাজারে খুচরা পয়সার তীব্র অভাবের কারণে নিম্নস্তরের প্রতিটি সিগারেটের নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের অতিরিক্ত ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। সোমবার (২৯ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি উল্লেখ করেন, বর্তমানে একটি নিম্নমানের সিগারেটের খুচরা মূল্য ৬ টাকা ২০ পয়সা হলেও খুচরা পয়সা না থাকায় সাধারণ মানুষকে তা বাধ্য হয়ে ৭ টাকায় কিনতে হচ্ছে, যার ফলে এই অতিরিক্ত ৮০ পয়সা সরকারের কোষাগারে না গিয়ে মধ্যস্বত্বভোগীদের পকেটে চলে যাচ্ছে এবং এর কারণে সরকার বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার বিশাল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বাজেটকে কার্যকর ও অর্থবহ করার তাগিদ দিয়ে এই সংসদ সদস্য আরও বলেন, সরকারের জন্য ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা বেশ কঠিন হবে এবং বাজেট যদি ৬ লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখা হতো, তবে দেশের ওপর ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা চাপত না। এই রাজস্ব ঘাটতি মেটাতে এবং সাধারণ মানুষের পকেটের টাকা বাঁচাতে সিগারেটের মতো পণ্যের খুচরা মূল্য ও কর কাঠামো পুনর্বিন্যাস করার জন্য তিনি অর্থমন্ত্রীর প্রতি বিশেষ আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *