ওয়ান নিউজ ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহতরা একটি পিকআপ ভ্যানে করে সুনামগঞ্জে নির্মাণকাজে যোগ দিতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধারে এগিয়ে এলেও বেশিরভাগের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

