সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ, অংশ নিয়েছেন জুলাই শহীদ পরিবার

সোহরাওয়ার্দীতে জামায়াতের জাতীয় সমাবেশ, অংশ নিয়েছেন জুলাই শহীদ পরিবার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা অংশ নিয়েছেন।

সমাবেশটি পরিচালনা করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ।

এতে উপস্থিত রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা। পাশাপাশি ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দও সমাবেশে যোগ দিয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে কার্যকর করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *