ওয়ান নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের নবনিযুক্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
মঙ্গলবার (১২ মে) রাতে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে ব্যক্তিগত একটি বিশেষ উপলক্ষও সামনে আসে। আসন্ন বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে স্পিকারের হাতে বিয়ের কার্ড তুলে দেন সাদিক কায়েম।
পরে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন ডাকসু ভিপি। সেখানে জানানো হয়, স্পিকার আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ গ্রহণ করেন এবং সাদিক কায়েমের নতুন জীবনের জন্য শুভকামনা জানান।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবন সুন্দর ও সমৃদ্ধ হোক—এ কামনায় স্পিকার বিশেষ দোয়া করেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

