স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ৪৬, লাইনচ্যুত একাধিক বগি

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ৪৬, লাইনচ্যুত একাধিক বগি

ওয়ান নিউজ ডেস্ক: স্পেনের মধ্যাঞ্চলীয় তোলেদো প্রদেশের উর্দা এলাকার কাছে দুটি দ্রুতগতির যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে মাদ্রিদ থেকে সেভিয়া রুটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট জানিয়েছে, একটি ট্রেন পেছন থেকে অপর একটি ট্রেনকে সজোরে ধাক্কা দিলে অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই ওই রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস, জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জোর উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা; সেইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *