হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপে কড়া সতর্কবার্তা ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন হস্তক্ষেপে কড়া সতর্কবার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপকে ‘যুদ্ধবিরতির লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি এ মন্তব্য করেছেন।

রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর’ বক্তব্য বা পোস্টের মাধ্যমে হরমুজ প্রণালি কিংবা পারস্য উপসাগরের বাস্তবতা নির্ধারিত হবে না। তার ভাষায়, এ অঞ্চল কোনো রাজনৈতিক বাগাড়ম্বরের ক্ষেত্র নয়।

এর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট ফ্রিডম’, যা মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী সোমবার সকালে শুরু হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *