হরমুজ প্রণালীতে আইআরজিসির কড়া নজরদারি: শত্রুপক্ষের অত্যাধুনিক প্রযুক্তির প্রবেশ সম্পূর্ণ অসম্ভব

হরমুজ প্রণালীতে আইআরজিসির কড়া নজরদারি: শত্রুপক্ষের অত্যাধুনিক প্রযুক্তির প্রবেশ সম্পূর্ণ অসম্ভব

ওয়ান নিউজ ডেস্ক: ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র মেজর জেনারেল মোহেব্বি মঙ্গলবার সন্ধ্যায় এক কঠোর বার্তায় জানিয়েছেন যে, হরমুজ প্রণালীতে তাদের স্থাপিত শক্তিশালী নজরদারি ব্যবস্থা ফাঁকি দিয়ে শত্রুপক্ষের কোনো অত্যাধুনিক প্রযুক্তির পক্ষেই পার পাওয়া সম্ভব নয়। ইরনা ও পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, ২০২৫ সালে মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত চালকবিহীন সাবমেরিন শনাক্ত করার সফল অভিযানই প্রমাণ করে তাদের নিরাপত্তা বেষ্টনী কতটা নিশ্ছিদ্র। পারস্য উপসাগরকে ইরানের নিজস্ব প্রযুক্তিজ্ঞানে সমৃদ্ধ তরুণ প্রজন্মের একান্ত সম্পদ হিসেবে আখ্যায়িত করে এই সেনা কর্মকর্তা বহিরাগতদের অবিলম্বে ওই অঞ্চল ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *