হাদি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছাল ১৭ বারের মতো

হাদি হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছাল ১৭ বারের মতো

ওয়ান নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের প্রধান সমন্বয়ক শরিফ ওসমান হাদি হত্যার অধিকতর তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা আবারও পিছিয়ে সপ্তদশ বারের মতো নতুন সময় নির্ধারণ করেছেন আদালত। রোববার (২৮ জুন) মামলার তদন্তের দায়িত্বে থাকা সিআইডির ঢাকা মেট্রো (পূর্ব) অঞ্চলের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ১৫ জুলাই প্রতিবেদন পেশের পরবর্তী দিন ঠিক করেন, যা নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন শাখার এসআই রুকনুজ্জামান। এর আগে মামলার গোয়েন্দা শাখা (ডিবি) সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিলেও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের ওই তদন্তে অসন্তোষ প্রকাশ করে নারাজি আবেদন জানালে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। উল্লেখ্য, বিগত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণাকালে বিজয়নগর এলাকায় বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি এবং পরবর্তীতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। ডিবির প্রাথমিক তদন্তে রাজনৈতিক শত্রুতার পাশাপাশি জাতীয় নির্বাচন বানচাল ও ভোটারদের মনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছিল বলে উল্লেখ করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *