হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন ৫ মে, নতুন তারিখ নির্ধারণ

হাদি হত্যা মামলায় সিআইডির প্রতিবেদন ৫ মে, নতুন তারিখ নির্ধারণ

অনলাইন ডেস্ক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ৫ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত সংস্থা সিআইডি তা জমা দিতে পারেনি। এ কারণে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন করে এই তারিখ নির্ধারণ করেন।

মামলার তথ্যানুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রথমে একাধিক ধারায় অভিযোগ আনা হলেও পরবর্তীতে আদালতের নির্দেশে এতে হত্যা (৩০২ ধারা) যুক্ত করা হয়।

গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। তবে ওই চার্জশিটে অসন্তোষ জানিয়ে বাদীপক্ষ নারাজি আবেদন করলে আদালত মামলাটি পুনরায় তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়।

বর্তমানে মামলার ১৭ আসামির মধ্যে ১১ জন কারাগারে রয়েছেন এবং বাকিরা পলাতক বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *