হামে আরও ৬ শিশুর মৃত্যু, দেশে মোট মৃত্যু বেড়ে ৩১৭

হামে আরও ৬ শিশুর মৃত্যু, দেশে মোট মৃত্যু বেড়ে ৩১৭

ডেস্ক রিপোর্ট:
দেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে মারা যাওয়া শিশুদের মধ্যে দুইজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর চারজন হামের উপসর্গে ভুগছিল। এ সময় দেশের বিভিন্ন স্থানে আরও ১ হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ঢাকায় দুইজন, খুলনা ও রাজশাহীতে দুজন এবং সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ২৬৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫৪ শিশু। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩১৭ জনে।

এদিকে একই সময়ে দেশে প্রায় ৪৩ হাজার শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়, যাদের বড় একটি অংশ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া কয়েক হাজার শিশুর শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও সংক্রমণ ও মৃত্যুর হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *