হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে, আর বাকি তিনজন সন্দেহভাজন হিসেবে বিবেচিত।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত এক দিনে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯৭ জন। আর ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৩ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৬৫ জন।

নতুন মৃত্যুর ঘটনা যোগ হওয়ায় দেশে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৮১ জনে।

সব মিলিয়ে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এখন ২১৭ জন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *