৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও দুই জাহাজ

৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও দুই জাহাজ

ওয়ান নিউজ ডেস্ক:

দেশের জ্বালানি চাহিদা মেটাতে ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে আরও দুটি বড় জাহাজ। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এবং পরে জাহাজগুলো থেকে তেল খালাসের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ ও শিপিং এজেন্ট থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার ‘লুসিয়া সোলিস’ প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে মঙ্গলবার বিকেলে বহির্নোঙরে ভিড়ে। এটি বুধবার (১৫ এপ্রিল) দুপুর নাগাদ পতেঙ্গার ডলফিন জেটিতে ভেড়ার কথা রয়েছে।

অন্যদিকে, ডেনমার্কের পতাকাবাহী ‘টর্ম দামিনি’ প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে রাতে বন্দরে এসে পৌঁছায়। জাহাজ দুটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে প্রাইড শিপিং।

প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, লুসিয়া সোলিস জেটির দিকে রওয়ানা হয়েছে এবং টর্ম দামিনি থেকে বর্তমানে লাইটারিং কার্যক্রম (ছোট জাহাজে তেল স্থানান্তর) চলছে। প্রতিটি জাহাজ থেকে সম্পূর্ণ তেল খালাস করতে প্রায় দুই দিন সময় লাগতে পারে।

তিনি আরও উল্লেখ্য করেন, একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *