রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

এই ভেষজ চা দূর করবে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা

জীবনযাপন ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৩ Time View
এই ভেষজ চা দূর করবে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা
এই ভেষজ চা দূর করবে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা

খেয়েছেন অনেকক্ষণ আগেই, কিন্তু মনে হচ্ছে এখনও পেট ভরা। ক্ষুধা না হওয়ার পাশাপাশি পেটে এক ধরনের অস্বস্তির মতো অনুভূতিও হচ্ছে। এমন অবস্থা বিভিন্ন কারণে হতে পারে। খাওয়ার সময় অতিরিক্ত বাতাস পেটে চলে যাওয়া, খুব তাড়াতাড়ি খাওয়া, কার্বনেটেড পানীয়ের মতো গ্যাস-উৎপাদনকারী খাবার গ্রহণ করা, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, ল্যাকটোজ অসহিষ্ণুতা, বা কিছু পরিপাক ব্যাধির কারণে এমন হতে পারে।গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য বা কিছু ক্ষেত্রে সিলিয়াক ডিজিজ বা গ্যাস্ট্রোপেরেসিসের মতো অন্তর্নিহিত চিকিৎসা অবস্থার কারণেও এমন হতে পারে। আবার ভাজাপোড়া খাবার খাওয়া বা অতিরিক্ত খেয়ে ফেলার কারণেও পেট ফাঁপা বা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে। ভারতীয় লাইফস্টাইল কোচ ও স্বাস্থ্য বিশেষজ্ঞ লুক কৌতিনহো সম্প্রতি একটি ভেষজ চায়ের কথা জানিয়ছেন, যেটা খেলে পেট ফেঁপে যাওয়া ও গ্যাস্ট্রিকের মতো অস্বস্তি দূর হবে সহজেই।

তাজা ভেষজ এবং মসলাসহ চা বানিয়ে ফেলতে পারেন সহজেই। হজমের সমস্যা দূর করার পাশাপাশি গ্যাস এবং পেটের ফোলা ভাব কমাবে এই চা। সতেজতার জন্য পুদিনা পাতা, উষ্ণতার জন্য আদা, আরামের জন্য মৌরি বীজ, হজমে সহায়তার জন্য আজওয়াইন এবং অতিরিক্ত স্বাদের জন্য জিরা। এই উপাদানগুলোকে কয়েক মিনিটের জন্য একসাথে ফুটিয়ে নিন। একটি কাপে ছেঁকে যোগ করুন তাজা পুদিনা।

খাবারের ৩০ মিনিট পর দিনে দুই থেকে তিনবার এই চা খাওয়ার পরামর্শ দেন লুক কৌতিনহো। তবে লুক সতর্ক করেছেন, যদি এটি আপনার জন্য উপযুক্ত হয়, তবে এই চা পান খান। । যদি না হয় তবে খাবেন না। প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তথ্যসূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin