শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৭৪ Time View
গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ
গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব প্রতিক বরাদ্দ দেয়া হয়।

জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন- (আনারস) বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান (দোয়াত কলম) ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ সোহেল রানা (পালকী) মোহাম্মদ মাহবুবুর রহমান শাহীন (টিউবওয়েল) হারুন অর রশিদ পবিত্র (মাইক) ও মোঃ জহিরুল হুদা লিটন (চশমা)।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা ইয়াসমিন কলি (কলসি), সালমা আক্তার রুবি (প্রজাপতি), দিলুয়ারা আক্তার দিলু (পদ্মফুল), পরশ মনি (ফুটবল), মোছা: নিলুফার ইয়াসমিন (হাঁস) ও মোছা: ফেরদৌসী নাসরিন (সিলিং ফ্যান)।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া জানান-উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে ৯৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৪০ জন ও পুরুষ ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin