শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

চরশেরপুর ইউনিয়নে ২ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট ঘোষণা

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬১ Time View
চরশেরপুর ইউনিয়নে ২ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট
চরশেরপুর ইউনিয়নে ২ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত বাজেট সভায় আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২ কোটি ৪০ লক্ষ ৪২ হাজার ৪৮ টাকার আয় ও একই পরিমান টাকার ব্যয় ধরে প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: সেলিম রেজা।

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে চরশেরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট ঘোষনা করা হয়।

বাজেটে ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় ধরা হয়েছে ২৪ লক্ষ ৭২ হাজার ৫শ ৬ টাকা ও সরকারী এবং বিভিন্ন প্রকল্প থেকে প্রাপ্ত আয় ধরা হয়েছে ২ কোটি ১৫ লক্ষ ৬৯ হাজার ৫শ ৪২ টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যান্যের মধে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ছানুয়ার হোসেন মডেল কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, চরশেরপুর ইউনিয়নের সচিব শারমিনা আক্তার শাহিনা, ইউপি সদস্য কারিমুল ইসলাম মিন্টু, হুমায়ুন কবীর, আবু হানিফ প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় সকল বক্তাই চরশেরপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বিক উন্নয়ন সম্পন্ন করার জন্য বর্তমান জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো: ছানুয়ার হোসেনে ছানুর প্রতি অনুরোধ করেন। একই সাথে তার নেতৃত্বের প্রতি ইউনিয়নবাসীর সর্বাত্মক সমর্থন রয়েছে বলে উপস্থিত সকলেই একমত প্রকাশ করেন।

বক্তারা আরো বলেন, বহুদিন ধরে চরশেরপুর ইউনিয়ন উন্নয়ন থেকে পিছিয়ে আছে। এবার সংসদ সদস্য ছানু জনগনের সমস্যার সমাধান করবেন বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin