রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
Title :
চোরাগোপ্তা হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না: ইসি সানাউল্লাহ শরীফ ওসমান হাদীর ওপর হামলা: সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ হাদিকে হত্যাচেষ্টা: মোটরসাইকেল মালিক হান্নান ৩ দিনের রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় দিলিপের ফাঁসি ও বহিস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ গাংনীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্র নিহত ভূমি থেকে অবৈধ দখল উচ্ছেদসহ হয়রানি থেকে মুক্তি চান ব্যবসায়ী ছোট্ট মিয়া সারা দেশে নির্বাচন অফিসের নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল মালিক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় উর্ধ্বমুখী চালের দর, দিশেহারা স্বল্প আয়ের মানুষ

আহসানুল হক নয়ন ,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View
ব্রাহ্মণবাড়িয়ায় উর্ধ্বমুখী চালের দর, দিশেহারা স্বল্প আয়ের মানুষ
ব্রাহ্মণবাড়িয়ায় উর্ধ্বমুখী চালের দর, দিশেহারা স্বল্প আয়ের মানুষ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন হাট-বাজারে সব ধরণের চালের দাম বেড়েছ। পাইকারী বাজারে কেজিতে ২ থেকে আড়াই টাকা বাড়লেও খুচরা বাজারে বেড়েছে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। এতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ। তবে পাইকারী ব্যবসায়দের মতে, ধানের দাম বাড়ায় চালের বাজার কিছুটা উর্ধ্বমুখী হলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। এদিকে খাদ্য বিভাগ জানিয়েছে, বাজার দর স্থিতিশীল রাখতে খাদ্যবান্ধব কর্মসূচীর পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করার কথা।

গত ২ সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার হাট বাজারে বেড়েছে সব ধরণের চালের দাম । পাইকারি বাজারে চিকন মোটা সব ধরনের চাল কেজি প্রতি ২ থেকে আড়াই টাকা বাড়লেও খুচরা বাজারে বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। পাইকারী বাজারে বর্তমানে (প্রতি ৫০ কেজির বস্তা ) বিআর – ২৮ ও বিআর -২৯ চাল ২৭শ ৫০ টাকা থেকে ২৮শ টাকায় বিক্রি হচ্ছে। নাজির শাইল ৩ হাজার টাকা থেকে ৩১শ টাকা ও কাটারিী ভোগ ৩৫ থেকে ৩৬ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারী ব্যবসায়ীরা জানান , বর্তমানে মোকামে প্রতিমণ ধানের দাম বেড়েছে ৮০ থেকে ৯০ টাকা। ধানের দাম বাড়ার প্রভাব পড়েছে চালের বাজারে । তবে বর্তমানে স্থিতিশীল রয়েছে চালের বাজার । খাদ্য বিভাগ জানায় চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য বান্ধব কার্যক্রমের আওতায় জেলায় প্রায় ৭৮ হাজার ৩শ ৪৬ জন ভোক্তাকে ন্যয্যমূলে চাল দেয়া হবে । প্রতি কেজি ১৫ টাকা দরে ৩ মাস ব্যাপী তা চলমান থাকবে।

বন্যার কারনে চালের বাজার দর কিছুটা বাড়লেও চলমান ওএমএস কার্যক্রমের পাশাপাশি চলতি মাস থেকেই সরকার ৩ মাস ব্যাপী খাদ্যবান্ধব কর্মসূচী গ্রহন করায় দ্রুত চালের বাজার দর কমার আশাবাদ ব্যক্ত করেন এদিকে খাদ্য বিভাগের এই কর্মকর্তা ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin