শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

দাবি আদায়ে আবারও উত্তাল ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View
দাবি আদায়ে আবারও উত্তাল ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি

দাবি আদায়ে আবারও উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে ২ দফা আদায়ে এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর মো: জসিম উদ্দিন মুন্সীর গালিগালাজের প্রতিবাদে গণগালির জন্য গণজমায়েত কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা বলেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা ৪৭ বছর ধরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক বঞ্চনার শিকার। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সকল অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করণের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ২ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ দাবিসমূহ মেনে না নিয়ে সময়ক্ষেপণ করে যাচ্ছে।

ইতোমধ্যে দেশের লোড শেডিং এর ভোগান্তি তীব্র আকার ধারণ করায় জনৈক গ্রাহক পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যোগাযোগ করলে বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন মুন্সী সমিতির জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজারকে গালিগালাজ করার পরামর্শ দেন। কর্মসূচিতে কর্মকর্তারা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে ২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান ও জসিম উদ্দিন মুন্সীর এরকম অপেশাদার আচরণের প্রতিবাদ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin