বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View
মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক
মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে র‌্যাবের পৃথক টিম তাঁদের বাড়িতে আলাদা আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করেন। গাংনী থানার অফিসার ইনচার্জ ( ওসি) বনি ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং অ্যাডভোকেট একেএম শফিকুল আলম ২০০৯ সালে গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প কৃান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান, গোপন সুত্রে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করা হয়। এই দুজনকে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, মেহেরপুর জেলা আাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে আজ বুধবার( ৩০ অক্টোবর) সকালে থানায় সোপর্দ করেছে। তারা এখন থানা হেফাজতে রয়েছেন। ১৬১ ধারায় আটক দেখিয়ে আদালতে নেওয়া হবে। তাদের আদালতে প্রেরন করা হবে।

উল্লেখ্য, ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক গাঁ ঢাকা দিলেও যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে এম শফিকুল আলম বাড়িতেই ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin