বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, কমবে দিন ও রাতের তাপমাত্রা জামায়াতসহ ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন স্থগিত ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ বিএনপির বহিস্কারাদেশ প্রত্যাহার, দলে ফিরলেন একরামুজ্জামান জীবননগরে বিএনপি নেতার মৃত্যু, ক্যাম্প কমান্ডারসহ সকল সেনাসদস্য প্রত্যাহার ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে বাকবিতন্ডা, দুই গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ২০ ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনে মুশফিকুর রহমানের মনোনয়ন নিয়ে নাগরিকত্ব বিতর্ক বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ রপ্তানি খাতে বড় পতন পঞ্চগড়ে সেনাবাহিনীর লাঠিচার্জে আহত ছাত্র নেতাদের দেখতে হাসপাতালে সারজিসহ প্রশাসনের কর্মকর্তা ও নেতারা

পঞ্চগড়ে ডিসির আশ্বাসে অনশন থেকে সরে আসলেন স্বেচ্ছাসেবী ফোরাম

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ Time View
পঞ্চগড়ে ডিসির আশ্বাসে অনশন থেকে সরে আসলেন স্বেচ্ছাসেবী ফোরাম
পঞ্চগড়ে ডিসির আশ্বাসে অনশন থেকে সরে আসলেন স্বেচ্ছাসেবী ফোরাম

পঞ্চগড় জেলার সকল সরকারি হাসপাতাল সমূহে চিকিৎসক পদায়ন, পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন চালুসহ ৯ দফা দাবীতে অনশনের প্রায় আড়াই ঘন্টা পর পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলীর আশ্বাসে অনশন স্থগিত করেছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা। কর্মসূচি স্থগিত করে অনশন থেকে সরে আসলেন তারা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল দশটায় পঞ্চগড়-ঢাকা মহাসড়ক সংলগ্ন শেরেবাংলা পার্ক চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা এই কর্মসূচি শুরু করে। পরে দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক মোহাম্মদ সাবেত আলী ও পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান অনশন কর্মসূচিতে এসে চিকিৎসক সংকট দূর করার বিষয়ে মন্ত্রণালয়ের আশ্বাসের কথা জানান। একই সঙ্গে অনশন ভাঙার অনুরোধ করেন তাঁরা। এসময় জেলা প্রশাসক সাবেত আলী অনশনরতদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক অ্যাডভোকেট আহসান হাবিব সরকার বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।’

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘সিভিল সার্জনের সঙ্গে সমন্বয় করে এ বিষয়ে মন্ত্রি পরিষদ বিভাগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিপত্র পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin