শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Title :
উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিল ৬০০ শিশু পৃথিবীর বিভিন্ন দেশেই সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে- ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস সচিব শফিকুল আলম খুনিদের জায়গা জেলখানায়, কোনো রিকনসিলেশনের প্রশ্ন নেই : প্রেস সচিব শফিকুল আলম পবিত্র শবে মেরাজ আজ রাজধানীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড; নিহত ৩ জন, আহত ১৩ নাসিরনগরে ফেরিওয়ালা হত্যা: প্রধান আসামি মির্জালী গ্রেপ্তার পঞ্চগড়ে যুব সংসদ নিয়ে আয়োজকদের সংবাদ সম্মেলন ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারের চেষ্টা, এক পাচারকারীসহ চারজন আটক !

মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০০ Time View
মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন
মুজিবনগরে পেঁয়াজের ন্যায্য মূল্যের দাবিতে কৃষকদের মানববন্ধন

কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সুখে থাকবে বাংলাদেশ এই শ্লোগানে নিয়ে পেঁয়াজের ভরা মৌসুমে ভারত সহ অন্যান্য দেশের পেঁয়াজ আমদানি বন্ধ এবং ন্যায্য মূল্যের দাবিতে মুজিবনগর উপজেলার কৃষক সমাজের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে স্থানীয় কৃষক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনের আয়োজন করা হয়। কৃষকরা সরকারের কাছে এ দাবি করেন।

মানববন্ধনে কৃষকরা বলেন, বর্তমানে নতুন পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কৃষকরা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। কিন্তু ব্যবসায়ীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় ন্যায্য দাম না পেয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে পেঁয়াজ চাষিরা। মৌসুমের এই সময়ে পেঁয়াজের আমদানি বন্ধ করার সরকারের প্রতি আহবান করেন তারা।

মানববন্ধনে দাবি করা হয়, পেঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকরা এ বছর বেশি আবাদ করেছেন। কৃষকরা যখন পেঁয়াজ তুলতে শুরু করেছেন, ঠিক তখনই বিদেশ থেকে কম দামে এ কৃষি পণ্য আমদানি করা হচ্ছে। পেঁয়াজের ন্যায্য দাম দিতে হবে এবং ৩ থেকে ৪ মাস ভারত সহ অন্যান্য দেশের পেঁয়াজ আমদানি বন্ধ রাখতে হবে। মানববন্ধনে বক্তব্য দেন কৃষক প্রতিনিধি মোঃ খাইরুল ইসলাম, লালচাঁদ, স্বপন, জুয়েল মন্ডল, এনামুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 onenewsbd24.com
Developed by: FAZLY RABBY
Tuhin