দেশে ঢুকেই তারেক রহমানের আবেগঘন পোস্ট

দেশে ঢুকেই তারেক রহমানের আবেগঘন পোস্ট

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তার বহনকারী বিমানটি সিলেটে অবতরণ করেছে।

এদিকে বাংলাদেশ আকাশসীমায় ঢোকার পর, ৯টা ৩৪ মিনিটে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ‘দীর্ঘ ৬,৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ এই পোস্টের সঙ্গে তিনি যুক্ত করেছেন বিমানের জানালা থেকে তোলা আকাশের একটি ছবি যা তার দীর্ঘদিন পর দেশের আকাশে ফিরে আসার অনুভূতিকে মূর্ত করেছে।

তারেক রহমানের ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড প্রক্রিয়া শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। এরপর ওই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১১টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা।

এর আগে, বুধবার রাতে স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।

এদিকে, তারেক রহমানের দেশে ফেরার মুহূর্তকে কেন্দ্র করে বাংলাদেশের রাজধানীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর, ৩০০ ফিট সড়ক ও গুলশান এলাকায় বিজিবি সদস্যরা মোতায়েন করা হয়েছে, যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *