ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর উপর ট্রেন টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর উপর ট্রেন টিকিট কালোবাজারিদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীর উপর ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হামলার প্রতিবাদে এবং ব্ল্যাকার মুক্ত ব্রাহ্মণবাড়িয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সামনে সাধারন শিক্ষার্থীদের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে টিকিট বিক্রিতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও কালোবাজারি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। যার ফলে টিকিট কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে প্রতিবাদ করায় “ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার” সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের শিক্ষার্থী মকবুল আহমেদ মারুফের উপর টিকিট কালোবাজারিরা হামলা করেন। প্রতিবাদী সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে সুশৃঙ্খল ও যাত্রীবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন,”ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সাবের হোসেন,আরিফ বিল্লাহ আজিজি, সাংস্কৃতিক কর্মী ফাহিম মুনতাসির, সরকারি কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী উদয় রেজা প্রমূখ।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলস্টেশন চত্বরে গিয়ে বিক্ষোভ প্রদর্শনের মধ্যদিয়ে শেষ হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *