ওয়ান নিউজ ডেস্ক:
দেশের সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল রমজানের শুরু থেকেই (১৯ ফেব্রুয়ারি) বন্ধ থাকছে। দিনভর ছুটি নিয়ে নানা ধোঁয়াশার মধ্যেই রাতে এমন খবর এলো। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তে বলা হয়, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, (১৭ মার্চ), জুমাতুল-বিদা (২০ মার্চ), ঈদ-উল ফিতর (২১ মার্চ), স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে।
রমজানের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন মহলে আলোচনা চলছিল। উচ্চ আদালত থেকে এ নিয়ে নির্দেশনাও দেওয়া হয়েছিল। তবে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে রোজার সময়সূচি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ছুটি শুরুর দাবি জানানো হয়। এসব আলোচনা ও পর্যালোচনার পর অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।

