ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি।
এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অতিথিবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

