মানবতাবিরোধী অপরাধ মামলা: জয়–পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

মানবতাবিরোধী অপরাধ মামলা: জয়–পলকের বিরুদ্ধে আজ বিটিসিএল কর্মকর্তার সাক্ষ্য

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ গুরুত্বপূর্ণ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এই মামলায় অভিযুক্ত রয়েছেন সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এ কার্যক্রম পরিচালিত হবে।

রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর একজন কর্মকর্তা আদালতে জবানবন্দি দেবেন। নিরাপত্তার কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে। এর আগে চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া বিটিআরসি’র এক কর্মকর্তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।

২০২৫ সালের ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সময় কারাগারে থাকা পলককে এ মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ রাখা এবং মানবতাবিরোধী অপরাধে প্ররোচনার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০২৬ সালের ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

বর্তমানে জুনাইদ আহমেদ পলক কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে তার প্রতিনিধিত্ব করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *