মার্কিন অবরোধ না উঠলে হরমুজ খুলবে না—ইরানের কঠোর অবস্থান

মার্কিন অবরোধ না উঠলে হরমুজ খুলবে না—ইরানের কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অবরোধ বহাল রেখে প্রকৃত অর্থে যুদ্ধবিরতি সম্ভব নয়। তার মতে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহকে চাপের মুখে ফেলে এমন পরিস্থিতি গ্রহণযোগ্য নয়।

ঘালিবাফ আরও বলেন, সামরিক হুমকি বা চাপ প্রয়োগ করে ইরানকে নীতিগত অবস্থান থেকে সরানো যাবে না। যুক্তরাষ্ট্র গত ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপ করার পর থেকেই এই অচলাবস্থা তৈরি হয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো জাহাজ চলাচলের জন্য আইআরজিসির অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

যদিও এপ্রিলের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তা স্থায়ী সমাধানে রূপ নেয়নি। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও অবরোধ বহাল থাকায় মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ রুট নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *