জাতীয় ডেস্ক
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানীতে সাইবার নিরাপত্তা বিল নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ তথ্য জানান।
সালেহ শিবলী বলেন, ২০০৪ সালে যুক্তরাষ্ট্র সফরকালে তারেক রহমানের সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ হয়। ওই সময়ই তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি স্বল্প সময়ের জন্য বাংলাদেশ সফর করেন।
তিনি আরও বলেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে থাকলেও তা ব্যবহারের ক্ষেত্রে শালীনতা বজায় রাখা প্রয়োজন। অনলাইনে অশালীন ভাষা ব্যবহারের বিষয়টি বাকস্বাধীনতার আওতায় পড়ে না বলেও মন্তব্য করেন তিনি।
সংলাপে অংশ নিয়ে সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশে বিনামূল্যে ইন্টারনেট সেবা চালুর বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা আইন, অনলাইন আচরণ এবং মতপ্রকাশের সীমা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

