ওয়ান নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি পলাশ চন্দ্র মাঝি (৩৫), যিনি ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় স্থলবন্দরের আইসিপি চেকপোস্টে তাকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রায় ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে নেপালি মুদ্রা, ভারতীয় রুপি, বাংলাদেশি নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও একটি ক্যামেরাও জব্দ করা হয়েছে।
এনএসআই-এর স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

