শ্রীলঙ্কার বিমানবন্দরে বিপুল মাদকসহ ২২ বৌদ্ধ ভিক্ষু আটক

শ্রীলঙ্কার বিমানবন্দরে বিপুল মাদকসহ ২২ বৌদ্ধ ভিক্ষু আটক

ওয়ান নিউজ ডেস্ক:

শ্রীলঙ্কার কলম্বোর আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাদকের পরিমাণ প্রায় ১১০ কেজি বলে জানা গেছে।

আটক ভিক্ষুরা মূলত শিক্ষার্থী এবং তারা থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরছিলেন। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের লাগেজ তল্লাশি করে প্রত্যেকের কাছ থেকে প্রায় ৫ কেজি করে উচ্চমাত্রার গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এক অজ্ঞাত ব্যক্তির সহায়তায় তারা চার দিনের জন্য থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন। পরে তদন্তে উঠে আসে, সফরটির পেছনে আরও একজন ভিক্ষুর সম্পৃক্ততা থাকতে পারে। তাকে কলম্বোর একটি উপশহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে—এমনটাই তাদের জানানো হয়েছিল। এমনকি বিমানবন্দর থেকে বের হওয়ার পর একটি গাড়ি এসে এসব সংগ্রহ করবে বলেও বলা হয়েছিল।

তদন্তকারী সংস্থাগুলো আটক ব্যক্তিদের মোবাইল ফোন পরীক্ষা করে থাইল্যান্ডে তাদের ভ্রমণের বিভিন্ন ছবি ও ভিডিও পেয়েছে, যেখানে তারা সাধারণ পোশাকে অবকাশযাপন করছেন।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকগুলো বিশেষ কৌশলে লুকানো থাকায় অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত নাও থাকতে পারেন। এই ঘটনা শ্রীলঙ্কায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে, কারণ দেশটির বিমানবন্দর দিয়ে ভিক্ষুদের সম্পৃক্ততায় এমন বড় মাদক জব্দের ঘটনা আগে দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *