কুমিল্লাজুড়ে জনতার ঢল, উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লাজুড়ে জনতার ঢল, উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর সফরের পথে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের ভিড়

ওয়ান নিউজ ডেস্ক:
চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লাজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় হাজারো মানুষ তাকে স্বাগত জানাতে অবস্থান নেন।

সকাল সাড়ে ১১টার দিকে দাউদকান্দি টোল প্লাজা অতিক্রম করে কুমিল্লায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এ সময় মহাসড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। স্লোগান, ব্যানার ও শুভেচ্ছা বার্তায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয় সূত্র জানায়, খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সফরপথে কুমিল্লার বিভিন্ন এলাকায় তাকে একনজর দেখতে সকাল থেকেই জড়ো হন সাধারণ মানুষ ও দলীয় সমর্থকরা।

দাউদকান্দি এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের অনুসারীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় দলের নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনও উপস্থিত ছিলেন।

এছাড়া গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা, নিমসার ও আলেখারচর এলাকাতেও নেতাকর্মীদের বড় জমায়েত দেখা যায়। ইলিয়টগঞ্জে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কে উপস্থিত হন। সেখানে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর কিছু সময়ের জন্য থামলে কায়কোবাদের সঙ্গে সৌজন্য কুশল বিনিময় করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর মাঠে একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর তিনি চাঁদপুরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।

কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লাজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *