ঘুষ ছাড়াই ফ্যামিলি কার্ড পাবে ৪ কোটি পরিবার, পাবেন ডা. জুবাইদা রহমানও: এলজিআরডি প্রতিমন্ত্রী

ঘুষ ছাড়াই ফ্যামিলি কার্ড পাবে ৪ কোটি পরিবার, পাবেন ডা. জুবাইদা রহমানও: এলজিআরডি প্রতিমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্তমান সরকার জনগণের সরকার হওয়ায় দেশের ৪ কোটি পরিবারকে সম্পূর্ণ ঘুষমুক্ত ও পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যার আওতায় খোদ প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই কার্ড পাবেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদে জেলা পরিষদ আয়োজিত বন্যাদুর্গতদের পুনর্বাসনে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী, চন্দনাইশ ও সাতকানিয়ার মানুষের পুনর্বাসনে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশেই তিনি দুর্গতদের পাশে দাঁড়াতে এসেছেন এবং ত্রাণ বিতরণে কোনো ত্রুটি হয়ে থাকলে তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। এছাড়া আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া সড়কটি কয়েকশ কোটি টাকা ব্যয়ে ৩৪ ফুট প্রশস্ত করার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে এবং মেয়াদ শেষে সরকার জনগণের কাছে নিজেদের কাজের সম্পূর্ণ হিসাব তুলে ধরবে। পরিশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষমতায় আসা বিএনপির তৃণমূল ও দুর্দিনের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আশ্বস্ত করেন যে, সম্পূর্ণ বৈধ ও আইনি কাঠামোর মধ্য দিয়ে চাকরি, ডিলারশিপ ও বিভিন্ন কাজের সুযোগ প্রদানের মাধ্যমে তাদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *