রাজধানীতে স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেস্ক:
রাজধানীতে অনুষ্ঠিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই প্রদর্শনীতে অংশ নেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন আধুনিক ও প্রযুক্তিনির্ভর গাড়ি ঘুরে দেখেন। বিশেষ করে পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির নতুন মডেল ও অত্যাধুনিক ফিচার সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রদর্শনীতে উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তারা দেশের অটোমোবাইল খাতে নতুন প্রযুক্তি ও ইভি ব্যবহারের সম্ভাবনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে ইলেকট্রিক যানবাহনের বিস্তার ও সংশ্লিষ্ট শিল্পখাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *