সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: জুলাইয়েই একযোগে কার্যকর হতে পারে নতুন পে-স্কেলের মূল বেতন

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: জুলাইয়েই একযোগে কার্যকর হতে পারে নতুন পে-স্কেলের মূল বেতন

ওয়ান নিউজ ডেস্ক: চলতি জুলাই মাসেই সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা চালুর জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে, যার চূড়ান্ত রূপরেখা প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে মাসের মাঝামাঝি সময়ে গেজেট আকারে প্রকাশিত হতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি বেসামরিক, বিচার ও সশস্ত্র বাহিনীর সুপারিশ মূল্যায়ন করে তাদের চূড়ান্ত রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে তিন বছরে কিংবা দুই বছরে ধাপে ধাপে এই স্কেল কার্যকরের বিকল্প ভাবা হলেও, আংশিক বাস্তবায়নে সরকারের আর্থিক হিসাবরক্ষণ সিস্টেমে (আইবিএএসপ্লাসপ্লাস) কারিগরি জটিলতা এড়াতে পুরো মূল বেতন একবারে চালুর পক্ষে মত দিয়েছে অর্থ বিভাগ। মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্রের বরাতে জানা গেছে, পুরো প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন করার দিকে কমিটি এগোলেও মূল বেতন এবারই সম্পূর্ণ দেওয়া হতে পারে এবং পরবর্তী ধাপে ভাতাগুলো যোগ হবে, যা ২০১৫ সালের অষ্টম পে-স্কেল প্রণয়নের পদ্ধতির অনুরূপ। দীর্ঘ ১১ বছর পর জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে আনা এই নতুন বেতন কাঠামো এখন কেবল সরকারপ্রধানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে দ্য ডেইলি স্টারের তথ্যে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *