ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত

ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের হরমোজগান প্রদেশের জাস্ক শহরে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ স্থাপনা ও সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধকরণ পাম্পে আঘাত লেগেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হরমোজগানের গভর্নরের এক ডেপুটি জানান, যুক্তরাষ্ট্রের ছোড়া রকেট জাস্ক কাউন্টির উপকূলীয় বুনজি গ্রামের ডকের পাম্পে আঘাত হানে। এর ফলে ওই এলাকার কয়েকটি গ্রামের পানীয় জলের সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।

হরমোজগান প্রদেশের এক কর্মকর্তা মেহর বার্তা সংস্থাকে বলেন, হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে রাতের হামলার কারণে যেসব এলাকায় পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গেছে, সেখানে তা পুনঃস্থাপনের কাজ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *