ওয়ান নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত এক বিশেষ নৈশভোজে সস্ত্রীক অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে স্থানীয় বিলাসবহুল লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘের সদস্যভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের স্ত্রীদের নিয়ে এই জমকালো ভোজসভার আয়োজন করা হয়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্টের এই রাজকীয় আয়োজনে অংশ নেওয়ার আগে একই দিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের পক্ষ থেকে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে আয়োজিত এক প্রাতরাশ পর্বেও অংশ নিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার স্ত্রী।

