ওয়ান নিউজ ডেস্ক: নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে স্বর্ণদ্বীপে পৌঁছে তিনি সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে পাশের আসনে বসিয়ে নিজেই একটি বিশেষ সামরিক যান (অল-টেরেইন ভেহিকল বা এটিভি) চালিয়ে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ২০১৩ সাল থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্বর্ণদ্বীপে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে এ ধরনের বিশেষ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

