পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রূপনগর থানা বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রূপনগর থানা বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর ঢাকা ১৬ আসনের আওতাধীন রূপনগর থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় রাজধানীর পল্লবীর ইসটান হাউসিং আলব্দী ঈদগাহ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বেরিবাদ সড়ক হয়ে সোনালী মার্কেটের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এম আশরাফুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মুজিবুল হক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *