শাহজালাল বিমানবন্দরে ১৬ লাখ টাকার ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শাহজালাল বিমানবন্দরে ১৬ লাখ টাকার ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ওয়ান নিউজ ডেস্ক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) পৃথক অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত প্রায় ১৬ লাখ ৩০ হাজার টাকা সমমূল্যের ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বিদেশি পাসপোর্টধারী যাত্রী রোমান মিকাইলভের ব্যাগেজ তল্লাশি করে ব্যাগেজ রুলসের আওতায় তার জন্য অনুমোদিত ১ লিটার বাদে বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ জব্দ করা হয়। অন্যদিকে, গত ২৯ সেপ্টেম্বর রাতে অপর একটি ফ্লাইটে আসা সামিউল ইসলাম নামের আরেক যাত্রীর ব্যাগেজ স্ক্যান করে আরও ৪ লিটার বিদেশি মদ জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *