‘মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’: পুলিশি হেফাজত থেকে মুক্ত হয়েই মোদিকে অভিজিৎ দীপকের তীব্র আক্রমণ

‘মোদি ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’: পুলিশি হেফাজত থেকে মুক্ত হয়েই মোদিকে অভিজিৎ দীপকের তীব্র আক্রমণ

ওয়ান নিউজ ডেস্ক: পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পরদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র তোপ দেগে তাঁকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বলে আখ্যায়িত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর বরাতে জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত প্রায় আট মিনিটের এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ তোলেন, যন্তর-মন্তরে জাতীয় পতাকা ওড়াতে গিয়ে আটক হওয়া তরুণ কর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে বিচার বিভাগীয় হেফাজতে আটকে রেখে এবং শুনানিতে বিলম্ব ঘটিয়ে সরকার শক্তি প্রদর্শনের নামে কাপুরুষোচিত আচরণ করছে। পুরো দিল্লি শহর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা, শিক্ষার্থীদের রাস্তায় টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া এবং পুলিশ ও আদালতের আড়ালে গা ঢাকা দেওয়া কখনোই সত্যিকারের পরাক্রমের লক্ষণ হতে পারে না উল্লেখ করে সিজেপি নেতা বলেন, নিজের নাতি-নাতনির বয়সী তরুণদের কারাগারে নিক্ষেপ করে নিজেকে ‘বিশ্বগুরু’ দাবি করা মোদি আসলে ভারতের ইতিহাসের সবচেয়ে ভীরু প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের কাছে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার অভিযোগের পাশাপাশি অভিজিৎ আরও দাবি করেন, তাঁকে একাধিকবার কারাগারে পাঠিয়েও তরুণ সমাজের কণ্ঠরোধ করা যাবে না, কারণ উপর্যুপরি হয়রানির মুখে এ দেশের তরুণদের মন থেকে ভয় চিরতরে মুছে গেছে। এদিকে, সোমবার এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিতের ওই দুই সহযোগীর বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ নতুন করে আরও দুই দিন বৃদ্ধি করেছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *