মার্কিন নির্বাচনে ট্রাম্পের ব্যর্থতায় ইরানিদের উল্লাস

মার্কিন নির্বাচনে ট্রাম্পের ব্যর্থতায় ইরানিদের উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি হেরে যাওয়ায় এবং ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ায় ইরানে সাধারণ মানুষ ও নেতাদের মাঝে উল্লাস দেখা গেছে। ইরান যুদ্ধ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মার্কিন ভোটারদের এই রায়কে ট্রাম্পের বড় পরাজয় হিসেবে দেখছে তেহরান।

ফলাফলের পর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের প্রধান মধ্যস্থতাকারী ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে এবং আমরা এই বার্তা সমর্থন করি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন সরকার যদি এই পরিবর্তনের রায় উপেক্ষা করে, তবে তারা শিখবে যে আমাদের ‘না’ কতটা ভয়াবহ দুঃস্বপ্ন নিয়ে আসে।

তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করেছেন। পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ফের পূর্ণাঙ্গ মার্কিন সামরিক অভিযান শুরু হওয়া নিয়ে শঙ্কা বিরাজ করায় নতুন করে যুদ্ধ এড়াতে আলোচনা অব্যাহত রয়েছে।

আমেরিকা ও ইরানের বিদ্যমান এই শত্রুতার আবহেই বুধবার তেহরানে হাজার হাজার মানুষ ১৯৭৯ সালের মার্কিন দূতাবাস দখলের বর্ষপূর্তিতে সরকার আয়োজিত মিছিলে অংশ নেন। তারা সেখানে মার্কিন ও ইসরায়েলি পতাকা পোড়ান এবং ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ বলে স্লোগান দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *