প্রধানমন্ত্রীর জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল

প্রধানমন্ত্রীর জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর পল্লবীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৬ আসনের পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। দোয়া ও মিলাদ মাহফিলে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *