খালেদা জিয়ার বাসায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

খালেদা জিয়ার বাসায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার বাসভবনে গেছেন বাংলাদেশ সফররত পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুলশান চেয়ারপারসনের বাসভবনে যান তিনি।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎকালে পাকিস্তানের সফরকারী প্রতিনিধি দল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন রয়েছেন।

বৈঠকের পর মির্জা ফখরুল অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *