ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই-আসিফ আকবর

ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে চাই-আসিফ আকবর

ঠাকুরগাঁওয়ে স্টেডিয়াম মাঠ পরিদর্শনে এসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার সকালে পৌর শহরের হাজীপাড়া এলাকায় অবস্থিত শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠ পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শন শেষে তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে আমরা ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসার আহব্বানও করেন তিনি।

তিনি আরো বলেন, এই স্টেডিয়ামটি অনেক ভালো পর্যায়ে রয়েছে তাই ক্রিকেটের দিক থেকে ঠাকুরগাঁও নিয়ে একটা অপার সম্ভাবনা রয়েছে। তবে স্টেডিয়ামের কিছু চাহিদা রয়েছে বিশেষ করে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর খেলার মাঠ, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমিক সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের পরবর্তী সংস্কার সহ প্রয়োজনীয় সকল উপকরণ খুব শীঘ্রই বিসিবির মাধ্যমে পাবে এমন আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিসিবি পরিচালক হাসানুজ্জামান,সদস্য সচিব আরমানুল ইসলাম, জাতীয় ক্রিকেট কোচ ও এ্যানালিস্ট বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের রাশেদ ইকবাল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলা ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাত প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *