জাতীয়

সোহরাওয়ার্দীতে খেলাফত মজলিসের সমাবেশ, দাবি বাস্তবায়নে জোরালো কর্মসূচির ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকায় এসে উদ্যানে জড়ো হতে থাকেন। তীব্র গরম উপেক্ষা করেও উপস্থিতির সংখ্যা ছিল উল্লেখযোগ্য। সমাবেশে সভাপতিত্ব […]

Read More
সারাদেশ

গ্রীষ্মজুড়ে বাড়তে পারে লোডশেডিং, জ্বালানি সংকটে চাপ বিদ্যুৎ খাতে

নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও জ্বালানির ঘাটতির কারণে চাহিদা পূরণ করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, সামনে গ্রীষ্মকালজুড়ে লোডশেডিং পরিস্থিতি আরও তীব্র হতে পারে। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি তেল, কয়লা ও এলএনজি আমদানিতে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। পাওয়ার […]

Read More
সারাদেশ

কলেজে শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ, বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে এক কলেজ শিক্ষিকার সঙ্গে অসদাচরণ ও সংঘর্ষের ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত আকবর আলী জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, কলেজে ভাঙচুর এবং শিক্ষিকার […]

Read More
জাতীয়

চট্টগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২১

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গভীর রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নোয়াখালী থেকে কক্সবাজারগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুটি বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত […]

Read More
জাতীয়

অরাজকতা সৃষ্টি হলে রাজপথেই প্রতিরোধ—বিএনপির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে—এমন বার্তা দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো চেষ্টা হলে তারা চুপ করে বসে থাকবে না। বর্তমানে দলটি সাংগঠনিক পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কার কার্যক্রমে বেশি মনোযোগী। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আগের মতো রাজনৈতিক উত্তেজনার পরিবর্তে এখন তুলনামূলক শান্ত পরিবেশে পরিকল্পনামূলক কাজ […]

Read More
দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটর সাইকেলে দুর্ঘটনায় ছাত্রদল কর্মীসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রাব্বি (৩২) নামে এক ছাত্রদল কর্মীসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে ও শ্যামগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী। এ ঘটনায় মাহিম খন্দকার (২৬) নামে অপর এক মোটরসাইকেল আরোহীও নিহত হয়েছে। সে […]

Read More
দুর্ঘটনা

গাংনীতে ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে পাওয়ারটিলারের ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের সাগর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি চালক সাইফুল ইসলাম তার ট্রলিটি পিছিয়ে রাস্তায় তোলার সময় পেছনে থাকা শিশু রিহানকে ধাক্কা দেয়। […]

Read More
জাতীয়

ছয় মাসে চালু হবে বন্ধ ছয় রাষ্ট্রায়ত্ত পাটকল

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্ধ হয়ে থাকা ছয়টি সরকারি পাটকল আগামী ছয় মাসের মধ্যে পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, এসব পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। এর […]

Read More
জাতীয়

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে, আজ ঘাটতি হতে পারে ৩ হাজার মেগাওয়াট

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে ১৭ হাজার মেগাওয়াট। তবে উৎপাদন হতে পারে প্রায় ১৪ হাজার মেগাওয়াট। ফলে ঘাটতি […]

Read More
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ না উঠলে হরমুজ খুলবে না—ইরানের কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, অবরোধ বহাল রেখে প্রকৃত অর্থে যুদ্ধবিরতি সম্ভব নয়। তার মতে, আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি […]

Read More