আইন ও বিচার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি থেকে ৫৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশন-এ ঢাকা অভিমুখী কর্ণফুলী কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। সিলেট রেলওয়ে পুলিশ সুপার জান্নাত আফরোজের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ […]

Read More
শিক্ষা ও ক্যাম্পাস

নকল ঠেকাতে এবার শিক্ষক ও কেন্দ্র সচিবদের হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক: নকল ঠেকাতে এবার শিক্ষক ও কেন্দ্র সচিবদের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘এবার যদি পরীক্ষা কেন্দ্রে নকল করা হয় তাহলে কেন্দ্রসচিব ও শিক্ষকরা শাস্তি পাবেন।’ শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা […]

Read More
খেলাধুলা

‘রোনান-মাহিনদের নিয়ে আমাদের স্বপ্নটা আরও বড়’

স্পোর্টস ডেস্ক: ২০২৪ সালে প্রথম সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও সেই শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশকে দমাতে পারেনি কেউ। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোনান- মাহিন- মিঠুরা। দেশকে আনন্দের উপলক্ষ এনে দেওয়ায় শেষ পর্যন্ত ছাদখোলা বাসে করে হাতিরঝিলে সংবর্ধনাও পেয়েছে পুরো দল। সাফ জেতা যুবাদের নিয়ে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও অন্যতম সহ সভাপতি নাসের […]

Read More
বিনোদন

লাক্স সুপারস্টার ২০২৫ বিজয়ী রাজশাহীর বর্ণিতা

বিনোদন ডেস্ক: ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর বিজয়ী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় সুপারস্টারের ট্রফি। বর্ণিতার হাতে ট্রফি তুলে দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এবং ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী রুহুল কুদ্দুস খান। বিজয়ী বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী সিনেমা […]

Read More
আন্তর্জাতিক

ইরাকের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালি দিয়ে ইরাকি জাহাজ চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তেহরানের এই সিদ্ধান্তকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর তাদের কঠোর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার সর্বশেষ সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে শনিবার প্রকাশিত খতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের […]

Read More
জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস 

ওয়ান নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে সরাসরি নিয়েগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর বিধানের বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। রবিবার (৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অষ্টম দিনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর উত্থাপিত বিলটি কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।  দিনের কর্মসূচি অনুযায়ী অধিবেশনে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি […]

Read More
জাতীয়

সরকারি চাকরি আইনের সংশোধন বিল পাস

ওয়ান নিউজ ডেস্ক: সংশোধিত সরকারি চাকরি আইনের বিল সংসদে পাস করা হয়েছে। সংশোধনীতে কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা বা কর্মে ইস্তফা না দিয়ে অনুপস্থিত থাকাকে ‘সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ’ হিসেবে গণ্য করার বিধান রাখা হয়েছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরের মতো কঠোর দণ্ডের বিধান রয়েছে। রবিবার (৫ এপ্রিল) সরকারি […]

Read More
সারাদেশ

সিজারের পর প্রসূতির মৃত্যু, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাসপাতালে ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিজার অপারেশনের পর এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর ও বিক্ষোভ করেছেন।শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান আহমেদ হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত রাকিবা আক্তার (১৮) লাউর ফতেহপুর ইউনিয়নের মিজান মিয়ার মেয়ে। প্রসূতির পরিবারের অভিযোগ, শনিবার রাত ১২টার দিকে প্রসব ব্যথা উঠলে রাকিবাকে […]

Read More
আইন ও বিচার

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকার ভারতীয় চোরাইপন্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সীমান্ত দিয়ে জ্বালানি পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ৬০ বিজিবি ব্যাটালিয়ান। পাচার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, গতকাল শনিবার বিজিবির একটি টহলদল […]

Read More
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় হাম-রুবেলা জরুরী টিকাদান শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:  সারাদেশের মত ব্রাহ্মণবাড়িয়াতে হাম ও রুবেলা জরুরী টিকা দান কমসূচী শুরু হয়েছে। রোববার সকাল নয়টায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে টিকাদান কর্মসূচীর উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো: আবু সাঈদ। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলা নয়টি উপজেলায় এই কর্মসূচীর আত্ততায় যারা টিকা থেকে বাদ পড়েছেন পূর্বে দেওয়া হয়েছিল ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই […]

Read More