সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের শ্যামলী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়ে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত ওই পুরুষ বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল। তবে […]

Read More
আন্তর্জাতিক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি চলমান যুদ্ধের ময়দানে এক হামলায় আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি গুরুতর জখম হননি এবং বর্তমানে নিবিড় নিরাপত্তায় সুস্থ আছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ও সরকারের অন্যতম […]

Read More
সারাদেশ

দক্ষ জাতি গঠনের নতুন দিগন্ত: ১৭ বছর বয়সে বাধ্যতামূলক জাতীয় প্রশিক্ষণ কি বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে?

ওয়ান নিউজ ডেস্ক: বাংলাদেশ আজ এমন এক সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছে, যখন তার সবচেয়ে বড় শক্তি হলো তরুণ জনগোষ্ঠী। প্রায় ১৭ কোটির এই দেশে তরুণদের সংখ্যা বিশাল—যা অর্থনীতির ভাষায় “ডেমোগ্রাফিক ডিভিডেন্ড” হিসেবে পরিচিত। কিন্তু এই শক্তিকে যদি দক্ষতা, নৈতিকতা এবং কর্মদক্ষতার মাধ্যমে গড়ে তোলা না যায়, তাহলে এই সম্ভাবনাই একসময় অর্থনৈতিক ও সামাজিক সংকটে […]

Read More
আন্তর্জাতিক

আমাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা হবে না: আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে কোনও আক্রমণে অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। জেনেভায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জামাল আল মুশারখ সোমবার সাফ জানিয়েছেন, আমিরাতি ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর কোনও হামলা চালানো হবে না। জেনেভায় জাতিসংঘ সংবাদদাতা সমিতির (এসিএএনইউ) সঙ্গে আলাপকালে মুশারখ বলেন, আমরা বর্তমান পরিস্থিতির শুরু থেকেই […]

Read More
জাতীয়

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী 

ওয়ান নিউজ ডেস্ক: গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধ করতে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে সরকার মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে এবং ইতোমধ্যে বেআইনি গ্রেফতার ও মামলা বাণিজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।  মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বিজয় সরণিতে সামরিক জাদুঘর মিলনায়তনে […]

Read More
সারাদেশ

লাঞ্ছনার ভিডিও ভাইরাল: পঞ্চগড়ের উপপরিচালক ওয়াহিদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ

একেএম বজলুর রহমান, পঞ্চগড় সহকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ও সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা উপপরিচালক এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। অভিযোগের বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত নোটিশে […]

Read More
সারাদেশ

নারীদের ক্ষমতায়ন করাই হলো ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও: নারীদের ক্ষমতায়ন করাই হলো ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। […]

Read More
সারাদেশ

বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে বাঞ্ছারামপুর উপজেলার মওলাগঞ্জ জগন্নাথপুর বাজার অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের […]

Read More
সারাদেশ

গাংনীতে ইউনিয়ন পরিষদে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংর্ঘষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদ দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীনসহ উভয় পক্ষের অনন্ত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দী কালু (৬০), রাইপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি […]

Read More
সারাদেশ

নারী কর্মীকে লাঞ্ছিতের ঘটনায় উপ পরিচালকের অপসারণের দাবিতে মানববন্ধন

একেএম বজলুর রহমান, পঞ্চগড় নারী দিবসে অফিসের নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকের (অ.দা.) থাকা বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী নারীসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কের শেরেবাংলা […]

Read More